হিফজ বিভাগের বৈশিষ্ট্য নূরানী, নাজেরা, হিফজ ও শুনানীর পাশাপাশি প্রতিদিন ০২ (দুই) ঘন্টা আরবি, বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পাঠদান করা হয়। ১ম শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ আলাদা শিক্ষক দ্বারা পাঠদান করা হয়। যে কোনো ক্লাসের ও যে কোনো বয়সের হিফজ। একজন শিক্ষকের অধিনে সর্বোচ্চ ১৫ জন শিক্ষার্থী। সুদক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত আন্তর্জাতিক মানের হাফেজ ও ক্বারী দ্বারা পাঠদান। বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান। তাজবীদ ও সিফাত ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণের জন্য নিয়মিত মাশকের নিশ্চয়তা। মাল্টিমিডিয়ার মাধ্যমে আন্তার্জাতিক ক্বারীদের তিলাওয়াত মাশক। প্রত্যেক ছাত্রের সাপ্তাহিক ও মাসিক রিপোটর্ সংরক্ষণ ও উপস্থাপন। কুরআন মাজীদই মূখ্য বিষয়; জেনারেল বিষয় মূখ্য নয়। নাজেরা থেকে সকল ছাত্রের আবাসিকে থাকা বাধ্যতামূলক।
হিফজ তাখসীসি বিভাগের বৈশিষ্ট্য
এ বিভাগের অধিনে কেবল হিফজ সম্পন্নকারী ছাত্রদেরকে ভর্তি নেয়া হয়। প্রাক তাখসীসি (৭ম) শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এ বিভাগে ভর্তি নেয়া হয়। এ বিভাগে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রতিদিন ০২ (দুই ঘন্টা) তেলাওয়াত/শুনানী/ইয়াদেরব্যবস্থা রয়েছে। প্রতি জামাতে আসন সংখ্যা সর্বোচ্চ ৫০টি। বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান। হাতের লেখা সুন্দর করার বিশেষ প্রশিক্ষণ। সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, মডেল ও সেমিস্টার পরীক্ষার ব্যবস্থা। বিষয়ভিত্তিক প্রতিযোগিতা। দুর্বল ছাত্রদের জন্য স্পেশাল কেয়ারের ব্যবস্থা। সকল ছাত্রকে আবাসিক হওয়ার বাধ্যতামুলক। কেন্দ্রীয় পরীক্ষায় সেরা ফলাফল অর্জনের নিশ্চয়তা।