এতদ্বারা দারুননাজাত হিফজুল কুরআন একাডেমির শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ২৩/০৫/২০২৬ ইং রোজ: শনিবার সকাল ১১টা হতে ০৬/০৬/২০২৬ ইং রোজ: শনিবার মাগরিবের পূর্ব পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের  হিফজ বিভাগ ও হিফজ তাখসীসি বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ০৬/০৬/২০২৬ ইং রোজ: শনিবার মাগরিবের পর থেকে মাদ্রাসার যাবতীয় কার্যক্রম যথানিয়মে শুরু হবে (ইনশাআল্লাহ)। অতএব সংশ্লিষ্ট সকলকে ০৬/০৬/২০২৬ ইং রোজ: শনিবার মাগরিবের পূর্বে মাদ্রাসায় উপস্থিত থাকতে হবে। বি.দ্র. খোলার তারিখে যথাসময়ে উপস্থিত না হলে ভর্তি বাতিল হবে।    |    প্রিয় অভিভাবক, মে মাসের যাবতীয় বকেয়া আদায় করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাইতেছে।    |    সম্মানিত অভিভাবক এখন থেকে সকল ধরনের লেনদেন এবং অফিসে যোগাযেগের ক্ষেত্রে এই নম্বরটি ব্যবহার করুন। ০১৬২১-২৬৬৫৮৪ (বিকাশ পার্সোনাল) অন্য কোনো মাধ্যম বা নম্বরে লেনদেন করে প্রতারিত হলে মাদরাসা কতৃপক্ষ দায়ী থাকবে না।
অধ্যক্ষ মহোদয়ের দোয়া বাণী

মানুষের নৈতিক ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনের জন্য সঠিক শিক্ষার কোনো বিকল্প নাই। ধর্মীয় শিক্ষার মাধ্যমে নৈতিকতা ও আধ্যাত্মিকতা এবং জেনারেল শিক্ষার মাধ্যমে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রয়োগযোগ্যতা অর্জন করা সম্ভব।
 

আমাদের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে এক কেন্দ্রিক পড়াশুনা হয়। যারা সন্তানদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চায় তাদের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে হিফজ প্রতিষ্ঠান অপ্রতুল।

 

“দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা” মানুষের এই চাহিদা পূরণের লক্ষে প্রতিষ্ঠা করেছে “দারুননাজাত হিফজুল কুরআন একাডেমি” এখানে নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে প্রতিদিন দুই ঘন্টা বাংলা,ইংরেজি,গণিত ও আরবি ব্যাকরণ পড়ানো হয়।

 

এখানে একজন শিক্ষার্থীকে আবাসিক পরিবেশে যোগ্য উস্তাজের তত্ত্বাবধানে বিশেষ কেয়ারের মাধ্যমে রুটিন মাফিক জীবন যাপনে অভ্যস্ত হতে এবং যোগ্য, আমলী, মুহাক্কীক  যুগোপোযুগি আলেম তৈরীতে চেষ্টা করা হয়।

 

আমার বিশ্বাস, উস্তাদদের ইখলাসপূর্ণ প্রচেষ্টায়, ছাত্র ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় অভিষ্ট লক্ষ্যে পৌছা সম্ভব হবে। ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলের সহায় হোন। (আমিন)